Kobitar Gaan

 

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথাযদি চায়ের কাপেতে জমে নীরবতাযদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথাযদি চায়ের কাপেতে জমে নীরবতাতবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়তবে শুনে দেখো প্রেমিকের গানও অসহায়
যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকারতবে অভিনয় হয় সবগুলো অভিসারযদি ঝিলমিল নীল আলোকে ঢেকে দেয় আঁধারতবে কী থাকে তোমার, বলো কী থাকে আমার?
যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়?যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়?শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথাযদি চায়ের কাপেতে জমে নীরবতাযদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথাযদি চায়ের কাপেতে জমে নীরবতাতবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়
Translate to English


Categories:
Similar Videos

0 comments: